২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে-দুপুরে ছিনতাই, আটক ১

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ব্র্যাকের এক নারী কর্মীর কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলপাড়া-কাজিরদিয়াড় সড়কে  এ ঘটনা ঘটে।

আটক মনিরুল (১৯) উপজেলার তালতলা গ্রামের গাজীউরের ছেলে।

ব্র্যাকের দয়ারামপুর শাখার ব্যবস্থাপক আকরাম হোসেন বলেন, দুপুরে ব্র্যাকের নারী কর্মী ফজিলা খাতুন বিল পাড়া ও কাজির দিয়াড় এলাকার তিনটি কেন্দ্র থেকে ঋণের কিস্তির টাকা তুলে কার্যালয়ে ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল যোগে চার ছিনতাইকারী ফজিলার কাছে থাকা ৫৫ হাজার একশ’৬০ টাকা ছিনিয়ে নেয়।

“পালানোর সময় নন্দীকুজা এলাকা থেকে স্থানীয়রা মনিরুলকে মোটরসাইকেলসহ আটক করে পিটুনি দেয়। পরে ব্র্যাকের কর্মকর্তারা সেখান থেকে উদ্ধার করে মনিরুলকে পুলিশে হস্তান্তর করে।”

বাগাতিপাড়া ওসি কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।