উল্লাপাড়ায় হেরোইন-ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইন ও ইয়াবাসহ পৌর ছাত্রদলের (স্থগিত কমিটির) সভাপতি মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে আকবর আলী বিজ্ঞান কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার ঝিকিড়া এলাকার পেশাদার চোর দুলাল উদ্দিনের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুস সামাদ জানান, গ্রেপ্তারের সময় খোকনের কাছ থেকে ৮০ পুরিয়া হেরোইন ও ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তার নামে মাদক মামলা ছাড়াও কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে।
