২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নেত্রকোণা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে বিলে বোরো জমিতে বিদ্যুতচালিত সেচযন্ত্রের সাহায্যে সেচ দিতে যান তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।

সেখান থেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিলোৎপল তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুতের শকেই তার মৃত্যু হয়েছে।