চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার হরতাল
শহীদ মিনারে বোমা বিস্ফোরণে বিএনপিকর্মী নিহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দল।
চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারে বিস্ফোরণে নিহত ১
১৯ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপি সভাপতি শাহাজাহান মিয়া জোটের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এ হরতালের ঘোষণা দেন।
দল ও জোট নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শাহজাহান।
জেলার শিবগঞ্জে শহীদ মিনারে মঙ্গলবার রাতে ফুল দেয়ার সময় বোমা বিস্ফোরণে বিএনপিকর্মী আসাদুজ্জামান সুমন নিহত হন।
