গোপালগঞ্জে মন্দিরে মূর্তি ভাংচুর
গোপালগঞ্জে একটি সার্বজনীন দুর্গা মন্দিরের ৪টি মূর্তি ভাংচুর করা হয়েছে।
বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন আইচ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগের রাতে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বাছাড়বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
করপাড়া বাছাড়বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে সভাপতি কার্ত্তিক বাছাড় জানিয়েছেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কার্ত্তিক মূর্তির মাথা, গণেশ ও লক্ষী মূর্তির ডান হাত ভেঙে দেয়।
এছাড়া সেখানে থাকা একটি ছোট লক্ষীর মূর্তি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
“সকালে মন্দিরে গিয়ে এ দৃশ্য দেখে আমরা পুলিশে খবর দেই। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।”
বৌলতলী নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই সুমন আইচ জানান, তারা ঘটনাস্তল পরিদর্শন করেছেন।
পুলিশ ইতমধ্যে তদন্তে নেমেছে বলে জানান তিনি।
