চাঁদপুরের হাজীগঞ্জে ২ কেন্দ্রে পুনঃভোট
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত ২টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ করা হচ্ছে বৃহস্পতিবার।
স্থগিত কেন্দ্র দুটি হচ্ছে পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়। এখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬২।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট।
তাদের মধ্যে ৩ হাজার ৫৬০ ভোটের ব্যবধান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি ৫০ হাজার ৫৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কলস প্রতীকে পারভিন ইসলাম পেয়েছেন ৪৯ হাজার ৩৬১ ভোট। রাবেয়া ১ হাজার ১৯৫ ভোটে এগিয়ে আছেন।
স্থগতি দুই কেন্দ্রের মধ্যে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮৬৯ এবং পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৮৯৩ ভোটার রয়েছে।
