২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের মুজাহিদনগর থেকে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নিহতের পরিচয় জানাতে না পারলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর এবং পরণে কালো প্যান্ট ও চেক শার্ট ছিলো বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে মুজাহিদনগরের রাস্তা পাশে ওই যুবকের লাশ পাওয়া যায়। কাপড় দিয়ে যুবকের হাত ও গলা বাঁধা ছিল। মুখের ভিতর অনেক কাপড় ঢুকানো ছিল।

শ্বাসরোধে যুবকটিক অন্যত্র হত্যা করে ওই স্থানে দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে ধারণা করছেন ওসি জামাল।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।