সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিকের হাত-পা বাঁধা লাশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপ ইয়ার্ডের এক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুস সালাম (৩৫) ফটিকছড়ি উপজেলার আজিমপুরের বাসিন্দা হলেও তিনি ভাটিয়ারিতে স্ত্রীকে নিয়ে থাকতেন।
বিভিন্ন শিপ ইয়ার্ডে তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন, পরিবারের বরাত দিয়ে জানান এসআই সাহেদ।
“গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সালাম। এ ব্যাপারে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।”
দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সালামের স্ত্রী তার লাশ শনাক্ত করেন।
