২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার বিকালে নগরীর পোর্ট কানেকটিং সড়ক ও শাহ আমানত সেতু এলাকার এসব দুর্ঘটনায় নিহতদের একজন ট্রাক চালকের সহকারী মো. রাশেদ (২৫) এবং অপরজন ভ্যানচালক জাহেদুল ইসলাম (২২)।

রাশেদ নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।তিনি ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ এলাকার রতন মাঝির ছেলে। জাহেদ নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মৃত ফজল আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে পোর্ট কানেকটিং সড়কের গোডাউন এলাকায় একটি ট্রাক রাশেদকে পেছন থেকে চাপা দেয়।

এদিকে, বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে চালক জাহেদ ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, এ ঘটনায় আরও দুই পথচারী আহত হন।

আহতরা হলেন, পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার মতিলাল চক্রবর্তীর স্ত্রী ঝর্ণা চক্রবর্তী  এবং পটিয়ার হাইদাগাঁও এলাকার বাসিন্দা সাংবাদিক পঙ্কজ দস্তিদারের মেয়ে গোপী দস্তিদার।