২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বিইউপি উপাচার্য আগামী ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পরিচালনার আচার‌্য আবদুল হামিদকে আমন্ত্রণ জানান।