গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহত, ভাংচুর- অবরোধ
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর ও অবরোধ করে বিক্ষুব্ধরা।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত সাবিনা আক্তার (২২)গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন।
হোতাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, দুপুরে খাবার বিরতি পর কারখানায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস সাবিনাকে চাপা দেয়।
এতে সাবিনা গুরুতর আহত হন। তাকে স্থানীয় কাজী হাসপাতালে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাবিনা।
তার মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর এবং এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
পরে দুপুর আড়াইটায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ও প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
