২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটনের লাশ নিয়ে মুন্সীগঞ্জে মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ছাত্রলীগ কর্মী জোটন মিয়া হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

এতে মহাসড়ক জুড়ে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।

বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

আগের দিন সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোটন মারা যান।

সেদিন সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মাঝি কান্দি ও মধ্যের কান্দি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে জোটনসহ মাহবুব আলম(২৫)ও  উজ্জল মিয়া (২০) ঢাকায় পাঠানো হয়।

অপর আহতদের মধ্যে আনিসুর রহমান(২৭), মজনু (৩০), সালমা বেগম (৩২), ইয়াজ ঢালী (৪৫), রফিক মিয়াকে (৬০) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।