২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় র‌্যাবের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নিহত মরিয়ম বেগম (৫০) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের সবু মোল্লার স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় র‌্যাবের একটি গাড়ি মরিয়ম বেগমকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

পরে হাসপাতালে নেয়ার পথে সকাল ৮টার দিকে তিনি মারা যান।

লাশ স্বজনরা নিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “নিহতের পরিবার ও র‌্যাবের মধ্যে সমঝোতা হওয়া এ ঘটনায় কোন মামলা হয়নি।”

র‌্যাব-১২ এএসপি শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে জানান, মরিয়ম বেগমের মৃত্যুর পর তার দাফনসহ মানবিক কারণে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।