২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবককের গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রবিউল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, রবিউল রাতের খাবার শেষে বাড়ির কাছেই বোরো ধানক্ষেতের সেচ পাম্প (শ্যালো মেশিন) পাহারা দিতে মেশিন-ঘরে ঘুমাতে যায়।

সকালে এক কৃষক ওই ঘরে গিয়ে রবিউলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে রবিউলের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন।