চট্টগ্রামে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের বায়েজিদ স্টিল মিল মোড়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ব্যক্তি নিহত হয়েছেন।
পাঁচলাইশ থানার এসআই মো কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৪০ বয়সী লোকটি সকালের দিকে মোড় দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরনে সাদা শার্ট ও প্যান্ট ছিল।
