২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 01:39 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান মঙ্গলবার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলী হোসেন ও মো. শফিক বিচার শুরুর সময় থেকেই পলাতক।

তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ খলিল নামের আরেক আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বাসা থেকে চকলেট কেনার জন্য বাড়ি থেকে দোকানে যাওয়ার পর অপহৃত হয় পুরাতন সোনাকান্দা প্রভাতী বিদ্যানিকেতনের প্লে গ্রুপের ছাত্র নাফিস। ওই রাতেই অপহরণকারীরা স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় ২৩ ফেব্রুয়ারি সকালে বাড়ির পাশের একটি মসজিদের কাছে নাফিসের লাশ ফেলে রেখে যায় অপহরণকারীরা। ওই ঘটনার পর নাফিসের নানা বাচ্চু মিয়া কেরানীগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।