হরতালে ফুলগাজীতে ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ
উপজেলা নির্বাচনে ফল বাতিল করে পুনরায় ভোটের দাবিতে ফেনীর ফুলগাজী উপজেলায় ১৯ দলের ডাকা হরতালে পাঁচটি গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।
গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনে ১৪ কেন্দ্রের ফলাফল বাতিল করে ওইসব কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে ফুলগাজী উপজেলা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ১৯ দল।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, হরতালের সমর্থনে পিকেটাররা সকালে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সীর হাট বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এসময় একটি কর্ভাড ভ্যান ও তিনটি অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে।
“পিকেটাররা বাজারে ৯-১০ হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শট গানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।”
রতালে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক ছিলো। বাজারের সকল দোকানপাট বন্ধ।
এ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একরাম জয়ী হয়েছে।
