রাজধানীতে দিনেদুপুরে ‘ডাকাতি’
রাজধানীর হাজারীবাগের নীলাম্বর সাহা রোডের একটি বাড়িতে ‘ডাকাতি’ হয়েছে।
মঙ্গলবার সকালে ৬৭ নম্বর বাড়ির দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, সকালে এক গৃহবধূ সন্তানকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে চার যুবক তার সঙ্গে বাসায় ঢুকে পড়ে।
পরে তার কাছ থেকে এক ভরি ওজনের সোনার চেইন, একটি আংটি, একটি নাকফুল ও ৫শ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
ওসি বলেন, গৃহকর্তা বিনয় কৃষ্ণ থানায় অভিযোগ করেছেন।
দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকেছিল নাকি অন্য কোনো কারণ ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাইনুল।
