২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ভোটের পর খুনের আসামিরা কারাগারে

দশম সংসদ নির্বাচনোত্তর সংঘাতে ঢাকার দোহারের বিলাসপুরে তিনজনকে হত্যার মামলার ১৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার এই আসামিরা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জ্যেষ্ঠ হাকিম আফরোজা শিউলী সেই আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ইসাহাক চোকদার, ইউনুস চোকদার, হুমায়ূন, রহিম, তারা মিয়া, লিয়াকত, রাসেল, আলমগীর, আনিস মাঝি, ছানাচ, জাহাঙ্গীর, তোতা শেখ ও আক্তার।

৫ জানুয়ারি ভোটের পরদিন দোহারে বিজয়ী প্রার্থী সালমা ইসলামের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী আবদুল মান্নান খানের সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হন।

নিহতরা হলেন-মোর্শেদ খন্দকার (৫০), তার ছেলে মাসুদ খন্দকার (২৮) এবং মকবুল মুন্সী (৩৬)। তারা তিনজনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সালমার সমর্থক।

ওই আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মান্নান খানের হারের পর তার সমর্থকরা সালমা সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

দোহারে পুরনো বিরোধের প্রকাশ ঘটেছে ভোটে