২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আদিবাসী শিক্ষার্থীদের জলবায়ু যাত্রা

প্রাকৃতিক সম্পদ ধ্বংসের প্রতিবাদে শেরপুরে আদিবাসী শিক্ষার্থীরা জলবায়ু যাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সকালে জেলার ঝিনাইগাতী উপজেলা থেকে এ অভিযাত্রা শুরু করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে অংশ নেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় প্রাকৃতিক সম্পদ ধ্বংসের প্রতিবাদ জানানো হয়। এর প্রতিকার করারও দাবি জানানো হয়।

পরে আবার শোভাযত্রা করে ঝিনাইগাতীর উদ্দেশে যাত্রা করেন তারা।

এ সময় পথের বিভিন্ন স্থানে জনসাধারণকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে বেশ কয়েকটি পথসভারও আয়োজন করে।

বেসরকারি সংগঠন সোসাইটি ফর বায়োডাইভারসিটি কনজারভেশন (এসবিসি) এ জলবায়ু যাত্রার আয়োজন করে।

কর্মসূচি চলাকালে এসবিসির নির্বাহী পরিচালক নিলীপ ম্রংসহ ঝিনাইগাতী উপজেলার আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।