২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রতিনিধি দলের সাঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোববার বিকেলে বঙ্গভবনে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি প্রতিনিধি দলের কাছে উচ্চ শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল শিক্ষকদের আবাসন ও পরিবহন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরা ছাড়াও বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।

তারা রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ এবং ৪৩টি বিভাগ কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া নির্মাণাধীন শেখ হাসিনা হলের কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলেও জানান তারা।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সমস্যার সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি কার‌্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।