নায়েমের ডিজি হলেন খান হাবিবুর
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক খান হাবিবুর রহমানকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রাণিবিদ্যার অধ্যাপক হাবিবুর রহমান প্রেষণে শিক্ষকদের গুণগত মানোন্নয়নে প্রশিক্ষণ ও শিক্ষা গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠানে নিয়োগ পেলেন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ইকরামুল কবির গত ৩০ ডিসেম্বর অবসরে যান।
এরপর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এস মাহমুদকে এর মহাপরিচালকের চলতি দায়িত্ব দেয়া হয়।
