২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় টেম্পুর ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টেম্পুর ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 11:12 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার রাতে এ দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমান বিশ্বাস (৩২) উপজেলার গিমাডাঙ্গা গ্রামের প্রয়াত আশরাফ আলী বিশ্বাসের ছেলে।

নিহত হয়েছে। আজ শনিবার রাত ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মুন্সিবাড়ির সামনের সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ টেম্পুসহ টেম্পু চালক আমিনুর রহমানকে আটক করেছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুজ্জামান জানান, রাত ৯টার দিকে গিমাডাঙ্গা গ্রামে মুন্সিবাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় টেম্পুর ধাক্কায় হাফিজুর ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ টেম্পুসহ চালক আমিনুর রহমানকে আটক করেছে।

হাফিজ স্থানীয় সাংবাদিক বি এম গোলাম কাদেরের ভাই।