২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস খাদে, নিহত ১

বাগেরহাটের রামপাল উপজেলায় একটি বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত দশজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কে ভাগা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন আব্দুস সোবহান খান (৪২)।

আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বাগেরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল মান্নান ফারাজী জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মংলা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি খুলনার উদ্দেশে ছেড়ে আসে।

রামপালে একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সোবাহান নিহত হন।