২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন দিতে গিয়ে মোটরসাইকেল পুড়লো পুলিশের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমন জারি করতে যাওয়া এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে গঙ্গারামপুর গ্রামে শিবগঞ্জ থানার কনস্টেবল মতিয়ার রহমান চাঁপাইনবাবগঞ্জ আদালতের জারি করা সমন নোটিশ দেয়ার জন্য মোটরসাইকেল রেখে একটি বাড়িতে প্রবেশ করে।

এ সময় দৃষ্কৃতিকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।