মুন্সীগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন।
নিহত স্বর্ণা (৭) উপজেলার ভবের চরের করিম খাঁ গ্রামের শাহজালালের মেয়ে।
এসআই দেলোয়ার বলেন, স্কুলে যাচ্ছিল। পথে দ্রুতগামী বাসটি স্বর্ণাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
