২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে টেম্পু উল্টে নিহত ১

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় যাত্রীবাহী টেম্পু উল্টে একজন নিহত  এবং আটজন আহত হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 07:38 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার উত্তর উত্তমপুর  এলাকায় উত্তমপুর-রাজাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় নিহত হন সাইফুল ইসলাম (২৪)।

সাইফুল উত্তমপুর গ্রামের মজিবর হাওলাদারের ছেলে এবং ঢাকার ইবাইস ইউনিভার্সিটির কর্মচারী।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি।