২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়লো ১৪টি গুদাম

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে চট, ভূষি ও তেলের ১৪টি গুদাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 06:29 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার সকালে নগরীর চাক্তায় এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে ১১ টি চটের, দুটি ভূষির গুদামের সাথে একটি ড্রামের গুদামও ছিল বলেও জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

চট্টগ্রাম দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে আগুন লাগার ১০টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নগরীর আগ্রাবাদ, নন্দনকানন. লামারবাজার, চকবাজার ও বন্দর ফায়ার স্টেশনের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে বলেও জানান ইয়াহিয়া।

তার ধারণা, আগুনে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা তার।