২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ দিন পর তিন যুবককে ফেরত দিল ভারত

অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া তিন যুবককে ফেরত দিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 09:44 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তে বৃহস্পতিবার রাতে তাদেরকে হস্তান্তর করে।এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই তিন যুবক হলেন- কুমিল্লা জেলার বাঞ্জারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের জালু মিয়ার ছেলে মোমিন উদ্দিন (২২), একই এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩০) ও নরসিংদী জেলার সদর থানার সাথিপাড়ার আব্দুস সালামের ছেলে হাবিবুর রহমান (২৬)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে ফেরত আসা তিন বাংলাদেশি যুবক ৫২ দিন আগে দালালের মাধ্যমে কক্সবাজারের নাফ নদী দিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে ওঠে। ভারতীয় সীমানায় যাওয়ার পর গভীর সমুদ্রে তাদের ট্রলারটি বিকল হয়ে যায়। এ সময় গভীর সমুদ্রে তারা ভাসতে থাকেন।

পরে গভীর সমুদ্র থেকে একটি অস্ট্রেলিয়ার জাহাজ তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের কাছে তুলে দে।

দেশে ফেরা তিন যুবককে রাতেই বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সেখানে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পোর্ট থানার ওসি মোশাররফ হোসেন।