২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির একান্ত সচিব বরখাস্ত

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 01:08 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

সিইসির অনুপস্থিতিতে উপজেলা নির্বাচন চলার এই সময় কারো অনুমতি ছাড়া কক্সবাজারে অবস্থান করছিলেন এই কর্মকর্তা।

সিইসি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। এসময় সিইসির রুটিন দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

প্রশিক্ষণের নামে নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

তাকে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করে ইসির ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এটি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নয়, প্রশাসনিক বিষয়।”