২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণাবাড়িয়ায় দুটি সংঘর্ষে আহত ৬৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুটি সংঘর্ষে অন্তত ৬৫ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 07:23 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, জমিতে পানি দেয়া নিয়ে উপজেলার বইশর গ্রামে দুপুরে দুদলের সংঘর্ষ অন্তত ৫০ জন আহত হয়েছে।

সংঘর্ষ থামাতে পুলিশ ২২ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ সাত জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি  গোলাম ফারুক জানান, জমি নিয়ে বিরোধের জেরে সকালে উপজেলার খড়িয়ালা গ্রামের সরকার বংশের গফুর মিয়া ও মিজান মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এই ঘটনার জেরে দুপক্ষের শতাধিক লোক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।