২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে দুই প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যন পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

আদালতের বিচারক নির্বাহী হাকিম শাহ মোহম্মদ রফিকুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার অপরাধে বৃহষ্পতিবার দুপুরে এ সাজা দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহেব আলী ফরাজী।

এদের মধ্যে মুজিবরকে পঞ্চাশ হাজার টাকা এবং ফরাজীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিচারক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজিবরকে মোটর শোভাযাত্রা করার অপরাধে এবং ফরাজীকে ডাবল মাইক ব্যবহারের অপরাধে জরিমানা করা হয়েছে।

আগামী ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।