২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পাঁচ ট্রাকচালকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:16 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি বৈঠকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

এতে সকাল থেকে জেলার কোনো রুটে বাস-ট্রাক চলবে না বলে সন্ধ্যায় নগরীতে মাইকিং করে জানানো হয়।

রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, গত ১১ মার্চ রাজশাহীর পবায় ট্রাকে পদ্মার বালু পরিবহনের সময় ভ্রাম্যমাণ আদলত পাঁচ ট্রাকচালককে এক বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করে।

তিনি বলেন, এ রায় প্রত্যাহারের দাবিতে তারা জেলা প্রশাসনের কাছে স্বারকলিপি দিয়েছিলেন।

শেষ পর্যন্ত বিষয়টির সুরাহা না হওয়ায় মটর ও ট্রাক শ্রমিকরা জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়, বলেন তিনি।

রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় প্রত্যাহারের জন্য পরিবহন শ্রমিকরা একটি স্মারকলিপি দিয়েছিলেন। এর প্রেক্ষিতে তাদের আপিল করার জন্য পরামর্শ দেয়া হয়।

এছাড়া ধর্মঘটের ব্যাপারে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।