২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী পৌর উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা

ফেনী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:59 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার তারা মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রসাশক (সার্বিক) মো. এনামুল হক।

রিটার্নিং কর্মকর্তা জানান, ফেনী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৫ এপ্রিল ফেনী পৌরসভার মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেনী পৌরভার মেয়র নিজাম উদ্দিন হাজারী গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেন।

গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রের এ পদটি শূন্য ঘোষণা করে।