২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় মামলা

চট্টগ্রামের ষোলশহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 07:40 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

খুলশী থানার এসআই রুবি বড়ুয়া জানান, নিহত ওমরগণি এমইএস কলেজের এইচএসসির ছাত্র কামরুল ইসলামের বাবা আব্দুল হাকিম মঙ্গলবার দুপুরে মামলা করেছেন।

এতে নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে লাশ উদ্ধারের পর ষোলশহর এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশও একটি মামলা করেছে।

সোমবার সকালে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে কামরুল ইসলাম ও ফোরকান উদ্দিন নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর এমইএস কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা এলাকায় বিক্ষোভ এবং যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।