২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রলি দুর্ঘটনায় দুজন নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় মালবাহী ট্রলি দুর্ঘটনায় চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার দুপুরে মীরবাগ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রলির চালক সুজন কান্তি রায় (২৫) ও সহকারী মিলন মিয়া (২৭)।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলিটি উপজেলার নব্দীগঞ্জ থেকে রংপুর-কুড়িগ্রাম সড়ক দিয়ে মীরবাগ বাজারের দিকে যাচ্ছিল।

বেলা সোয়া ২টার দিকে মীরবাগ এলাকায় ট্রলির এক্সেল ভেঙে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লাশ দুটি এবং ট্রলিটি থানায় নেয়া হয়েছে।

সুজন মীরবাগের সিঙ্গাকুরা ইউনিয়নের বাহাদিলী গ্রামের ললনীকান্ত রায়ের এবং মিলন একই এলাকার আজিজার রহমানের ছেলে।