২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নারীসহ ১৬ পাসপোর্ট দালাল গ্রেপ্তার, কারাদণ্ড

ঝটিকা অভিযান চালিয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালালি করার অভিযোগে তিন নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:59 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশাসহ র‌্যাবের একটি দল সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে তিন নারীসহ ১৬জনকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পাসপোর্ট অফিসের সামনে ও আশেপাশে অবস্থান করে পাসপোর্ট দেয়ার নামে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। অসংখ্য অভিযোগ পাওয়ার পরই তারা ঝটিকা অভিযানের সিদ্ধান্ত নেয়।

পরে ম্যাজিস্ট্রেট পাশা ১০জনকে তিনমাসের এবং ৬জনকে ১৫দিন করে কারাদণ্ড দেন।