২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ জেলা প্রশাসককে সংবর্ধনা

দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলকে সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার শহরের নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে তার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় তিনশ মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হন।

এ সময় মুক্তিযোদ্ধারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের হাতে ফুলের তোড়া তুলে দেন।

মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাইফুল হাসান।

তিনি বলেন, “এটি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধরা যেভাবে আমাকে সম্মানিত করেছেন তা আমি জীবনে কখনো ভুলবো না।”

সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক জেলা কমান্ডার আনিছুজ্জামান আনিসের সভাতিত্বে অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সোনালী ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা এনামূল হক, মো. জামাল হোসেন, গোলাম কবির লাভলু, আব্দুর রউফ, আলী আহম্মেদ বাচ্চু, এম এ কাদের মোল্লা, আব্দুল মতিন হালদার, রফিকুল ইসলাম বীর প্রতীক, মাহবুব উল আলম, গাজী শামসুদ্দিন ও মোফজ্জল হোসেন কমান্ডার প্রমুখ বক্তব্য দেন।

গত ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মো. সাইফুল হাসান বাদলের হাতে  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন।