টেকনাফে অর্ধলক্ষ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ৪৯ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকাল ৪টার দিকে টেকনাফের নাফনদীর ৩নং স্লুইচ গেইট এলাকায় বিজিবি এ অভিযান চালায়।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন খবর পেয়ে চারানো এ অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা দামের ৪৯ হাজার ১১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় চারজনের নামে একটি মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. হাসান শরীফ (৪০), আলী হোসেনের ছেলে মো. তৈয়বুর রহমান (৩২), তার ভাই মো. শামছুল আলম (৫০), টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মো. ফজলের ছেলে মো. একরাম হোসেন (৩৪)।
