২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বাগেরহাটে ছাত্রশিবিরের হরতাল

বাগেরহাটে ইসলামী ছাত্রশিবিরের মানজারুল ইসলামকে হত্যার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার সন্ধ্যায় জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে শনিবার বিকালে বাগেরহাটের চার উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে পুণরায় নির্বাচনের দাবিতে চার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন ভোটকেন্দ্রে যাওয়ার পথে মেগনিতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় এবং মারধর করে।”

এ সময় ছাত্রশিবির নেতা মানজারুল ইসলামকে ও ধাওয়া করে । এক পর্যায়ে মানজারুল পড়ে গেলে চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক ও ইট দিয়ে হামলা করে তারা বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

পরে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে নিহত মানজারুল ইসলামকে ছাত্রশিবির নেতা দাবি করা হলেও তার দলীয় পরিচয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে ঘটনার পর সকালে বাগেরহাট জেলা জামায়াতে সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ নিহত মানজারুল ইসলামকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেন।