২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৩

ময়মনসিংহ সদরের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 02:28 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

নিহতরা হলেন- হাসমত আলী (৩৮), সুলতান মিয়া  (৩০)  ও আব্দুর রহিম (৩০)।  সবাই বোরোরচর এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি গোলাম সরওয়ার বলেন, মদনপুর থেকে মাজার জিয়ারত শেষে  প্রায় অর্ধশতাধিক লোক এ বাসে করে বোরোরচর যাচ্ছিল। পথে মীর কান্দাপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।