২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে আত্মহনন

ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে খুনের পর এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 02:05 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ভালুকা থানার ওসি আবুল কালাম জানান, উপজেলার সিডস্টোর বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা পোশাক শ্রমিক ছিলেন। আর তার স্বামী খোকন মিয়া ছিলেন কাঠ মিস্ত্রি।

পুলিশ কর্মকর্তা আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর খোকন নিজে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় জড়িয়ে আত্মহত্যা করেছেন”।

পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারনা।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।