চট্টগ্রাম নগর ছাত্রদলের এক নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী মর্তুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামেন থেকে গ্রেপ্তার হন তিনি।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী মর্তুজার বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আছে।
এসব মামলায় তিনি পলাতক আসামি বলেও জানান রউফ।
