২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রমার উদ্যোগে স্বাধীনতা উৎসব

প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হল দিনব্যাপী স্বাধীনতা উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 07:41 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার নগরীর ডিসি হিল চত্বরে এ উৎসব উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক অনুপম সেন।

স্বাধীনতা উৎসবে শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যে অবদানের জন্য কবি ও সাংবাদিক আবুল মোমেন ও সাহিত্যিক অধ্যাপিকা ফেরদৌস আরা আলীমকে সম্মাননা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, প্রকৃত স্বাধীনতাকে বুকে ধারণ করতে হবে। যার মধ্য দিয়ে মানুষকে মানুষের মূল্য বুঝবে।

তিনি সংবর্ধিত দুই ব্যক্তি চট্টগ্রামসহ দেশের শিক্ষা ও সামাজিক-সংস্কৃতির ক্ষেত্রে ভূমিকার বিষয় তুলে ধরেন।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদজায়া মুশতারী শফী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম ও প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রমা আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আবৃত্তি, গণ সংগীত, দেশের গান ও পাহাড়ি নৃত্য পরিবেশন করেন।

প্রমা ষষ্ঠবারের মতো এ স্বাধীনতা উৎসবের আয়োজন করল।

প্রতিবারই সংগঠনটি দুইজন করে বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করে থাকে।