২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সিলেটে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

সিলেটে অনুষ্ঠিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা মহড়া।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:36 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার বিকেলে সিলেটের শাহী ঈদগাহ ও জেলা ক্রিকেট স্টেডিয়ামে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসী হামলা কীভাবে সামাল দেওয়া হবে  তারই মহড়া হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মিজানুর রহমান।

মিজানুর বলেন, “খেলোয়াড়দের হোটেলে কিভাবে নেওয়া হবে, রাস্তায় হামলা হলে কীভাবে মোকাবেলা করা হবে, মহড়ায় এ বিষটিই ছিল।

হঠাৎ কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হলে কেউ যেন ঘাবড়ে না যায় এবং পূর্ব প্রস্তুতি থাকে সে লক্ষ্যেই এ মহড়া হয়।

“সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সব প্রস্তুতি নেয়া হয়েছে।”

এ মহড়ায় সেনবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব ও এপিবিএনের দুই শতাধিক সদস্য অংশ নেন।

আগামী ১৭ মার্চ সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। এখানে পুরুষদের ৬টি ও মহিলাদের ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।