২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুতের বিল নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বড় ভাই।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 01:36 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

উপজেলার বড়গংদিয়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন বলেন, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার সকালে বড়গংদিয়া গ্রামের মহিদুল ইসলাম মহিদের সঙ্গে (৩০) ছোট ভাই ফরিদুল ইসলাম ফরিদের (২১) বাগবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে ফরিদ বড় ভাই মহিদকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত মহিদকে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্র এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ১২টার দিকে মারা যান।”