বেনাপোলে দুই মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের বেনাপোলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বেনাপোল বন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোশররফ হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে শিকড়ি বটতলা এলাকায় বেনাপোল-পুটখালি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেনাপোলের দিঘির পাড় গ্রামের হাফিজুর রহমান (৩০) ও শিকড়ি গ্রামের ইসমাইল হোসেন (২৮)। তারা বেনাপোল থেকে পুটখালি যাচ্ছিলেন।
বন্দর থানার ওসি মোশররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক হাফিজুরের।
গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান ইসমাইল।
