রাজশাহীতে ৬৯ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ
আসন্ন উপজেলা নির্বাচনে রাজশাহীর তিন উপজেলায় ৬৯টি ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এসব কেন্দ্রে নির্বাচন কমিশন বাড়তি নিরাপত্তা নিয়েছে।
তৃতীয় দফার তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট ও দুর্গাপুর উপজেলায় নিবৃাচন হবার কথা রয়েছে।
রাজশাহী জেলা নির্বাচন অফিস থেকে জানিয়েছে, ১৫ মার্চ রাজশাহীর তিনটি উপজেলার ১৯১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এরমধ্যে ৬৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গোদাগাড়ীর ৮৮টির মধ্যে ২৭টি, চারঘাটের ৫০টির মধ্যে ২৪টি এবং দুর্গাপুরের ৫৩টির মধ্যে ১৮টি ভোটকেন্দ্র ঝুকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সাইফুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্র ১৫ জন করে নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে।
তবে ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা থাকছে।
এছাড়াও প্রতিটি উপজেলায় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এবার স্টাইকিং ফোর্সের টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান সাইফুল ইসলাম।
