২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউসিবিএলের ভল্টের চাবি পাওয়া গেলেও মেলেনি অগ্রণীর

চট্টগ্রামে একই দিনে সরকারি-বেসরকারি দুটি ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার পর বেসরকারি ইউসিবিএল ব্যাংকের চাবিটি পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:07 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

কোতোয়ালী থানার এসআই ও তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বুধবার জানান, মঙ্গলবার চাবি খোয়া যাওয়ার বিষয়ে জিডি করার পর রাতেই পুলিশের একটি দল ইউসিবিএল ও অগ্রণী ব্যাংক পরিদর্শনে যায়।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

ইউসিবিএল ব্যাংকের জুবিলী রোড শাখা কার্যালয় পরিদর্শনে গিয়ে ব্যাংকের প্রথম সহসভাপতি মো. জাকারিয়াকে ফোন করলে তিনি চাবি পাওয়ার বিষয়টি জানান।

এসআই কামরুজ্জামান বলেন, সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় এলাকার বেল ভিউ ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে এক অটোরিকশা চালক ব্যাংকে ফোন দিয়ে চাবি পাওয়ার কথা জানিয়েছিলেন বলে জাকারিয়া পুলিশকে জানায়।

এই ব্যাংকের ভল্টের চাবি হারানোর বিষয়ে মঙ্গলবার সকালে কোতোয়ালী থানায় একটি জিডি করেন জাকারিয়া।

একই বিষয় নিয়ে রাতে কোতোয়ালি থানায় যান অগ্রণী ব্যাংকের নিউ মার্কেট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল করিম।

সরকারি এই ব্যাংকের চাবি এখনো উদ্ধার হয়নি জানিয়ে এসআই কামরুজ্জামান বলেন, ভল্টের চাবি উদ্ধারে তৎপরতা চলছে।