২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হাজার কেজি জিরা উদ্ধার

জয়পুরহাটের পাচঁবিবি উপজেলায় ভারত থেকে আনা প্রায় এক হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 09:05 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার বিকালে চানপাড়া এলাকায় এ অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানায়।

জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা চটের বস্তায় নিয়ে আসা আটশ ব্যাগ ভর্তি প্রায় এক হাজার কেজি ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়।